Tuesday, May 19, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সামন্তক দাসের রহস্যমৃত্যু

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সামন্তক দাসের রহস্যমৃত্যু। নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সামন্তক দাসের দেহ উদ্ধার হয়েছে। দেহটি এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বয়স হয়েছিল ৫৭।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার অফিসে আসেন নি তিনি। হঠাৎ জানা যায় অসুস্থ হয়ে পড়েছেন স্যমন্তকবাবু। তার কিছু ক্ষণ পরেই মৃত্যুসংবাদ পৌঁছয় তাঁর কর্মক্ষেত্রে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেখাপড়া। তার পর দীর্ঘ দিন পড়িয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে। ২০০৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে যোগ দেন। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন বিভাগীয় প্রধান।

বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্রাচর্চা কেন্দ্র’ ও ‘স্কুল অব কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস’-এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তার এই রহস্য মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়াদের মধ্যে।

 

 

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...