Friday, June 5, 2026

ছাত্রীকে ঝাড়ফুঁকের নামে অত্যাচার! বাধা দিতে গিয়ে হুমকির মুখে বিজ্ঞান মঞ্চের সদস্য

Date:

Share post:

ফের কুসংস্কারের থাবা। বাঁকুড়ার (Bankura) মেজিয়া থানার রামচন্দ্রপুর গ্রামের বাউরি পাড়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (Student) ‘ভূতে ধরেছে’ অপবাদ দিয়ে তার উপর অকথ্য অত্যাচার চালাল ওঝা-গুণীনের। বাধা দিতে গিয়ে হুমকির মুখে পড়েন বিজ্ঞান মঞ্চের সদস্য।

মঙ্গলবার, রাত থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তেলেন্ডি পুরুনিয়া হাইস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী। পরিবারের লোকজন গদারডিহি এলাকার এক মহিলা ওঝাকে তলব করেন। বুধবার, সকালে ওই মহিলা ওঝা দুই পুরুষ সহযোগীকে সঙ্গে নিয়ে রামচন্দ্রপুর গ্রামে যান। ছাত্রীর বাড়ির অদূরে ‘ভূত তাড়ানো’র অপপ্রচার করে ছাত্রীর উপর অকথ্য অত্যাচার চলতে থাকে বলে অভিযোগ।

খবর পেয়ে গ্রামে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মী। গ্রামবাসীদের বুঝিয়ে ওঝার কবল থেকে ছাত্রীকে মুক্ত করার চেষ্টা করা হলেও, অভিযোগ ওঝা, তাঁর সহযোগী এবং পরিবারের লোকজন একত্রিত ভাবে বিজ্ঞান মঞ্চের কর্মীদের নিগ্রহ করে। আটকে রাখে বলে অভিযোগ। বিজ্ঞান মঞ্চের তরফে মেজিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজ্ঞান মঞ্চের কর্মীকে গ্রাম থেকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি ছাত্রীর পরিবার ও গ্রামের বাসিন্দারা। শিক্ষার আলো পৌঁছলেও মনের অন্ধকার এখনও দূর হয়নি বলে আক্ষেপ সমাজবিদদের।

আরও পড়ুন- সুপ্রিম স্বস্তি: সব মামলায় জামিন জুবেরের, মিলবে মুক্তি

 

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...