Saturday, June 13, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কমনওয়েলথ গেমস শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত । ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন ভারতীয় দলের স্প্রিন্টার ধনলক্ষ্মী সেকার এবং ট্রিপল জাম্পার ঐশ্বর্য বাবু। দু’জনকেই নির্বাসনে পাঠিয়েছে ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা।

২) ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল । পোর্ট অফ স্পেনে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামবে শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ররা। তার আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করল বিসিসিআই।

৩) ২৪ জুলাই এনসিএ-তে আয়োজিত হতে চলেছে বিশেষ এক সেমিনার। সেখানে ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক কোচের সামনে বক্তব্য পেশ করবেন গোপীচাঁদ-সহ চার ক্ষেত্রের চার কৃতী। গোপীচাঁদ ছাড়াও এনসিএ-তে থাকবেন ভেঙ্কি মাইসোর, বিসিসিআইয়ের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক এবং কে এল রাহুল।

৪) কমনওয়েলথ গেমস খেলতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের বিশেষ বার্তা দিলেন নরেন্দ্র মোদি।মোদি বলেন, আমনারা নিশ্চয়ই একটা কথা শুনেছেন, কই নেহি হ্যায় টক্কর মে, কিঁউ পড়ে হো চক্কর মে। ভারতকে টক্কর দেওয়ার মতন কেউ নেই। নিজেদের সেরাটা উপহার দিন।”

৫) কমনওয়েলথ গেমসে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, বিক্রি সব টিকি। ইতিমধ্যেই কমনওয়েলথ গেমস ২০২২ এর জন্য ১২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে, এবং এর বেশিরভাগই ক্রিকেট ইভেন্টের জন্য।

আরও পড়ুন:CWG: কমনওয়েলথ গেমস শুরুর আগেই বড় ধাক্কা ভারতের, ডোপ টেস্টে ব‍্যর্থ ধনলক্ষ্মী-ঐশ্বর্য

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...