Friday, June 26, 2026

CWG: কমনওয়েলথ গেমস শুরুর আগেই বড় ধাক্কা ভারতের, ডোপ টেস্টে ব‍্যর্থ ধনলক্ষ্মী-ঐশ্বর্য

Date:

Share post:

কমনওয়েলথ গেমস (CWG) শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত (India)। ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন ভারতীয় দলের স্প্রিন্টার ধনলক্ষ্মী সেকার এবং ট্রিপল জাম্পার ঐশ্বর্য বাবু। দু’জনকেই নির্বাসনে পাঠিয়েছে ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা। কমনওয়েলথ গেমসের দল থেকেও বাদ দেওয়া হয়েছে তাদের। ঠিক কত দিনের নির্বাসন হবে, তা এখনও জানানো হয়নি।

১০০ এবং ২০০ মিটার দৌড়ে দেশের অন্যতম সেরা মহিলা স্প্রিন্টার ধনলক্ষ্ণীর নমুনায় নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে। তাঁর ‘এ’ এবং ‘বি’— দু’টি নমুনাতেই নিষিদ্ধ স্টেরয়েড রয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট ধনলক্ষ্মীর নমুনা পরীক্ষা করে।কমনওয়েলথ গেমসে ১০০ মিটার দৌড় এবং ৪x১০০ মিটার রিলেতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। ওপর দিকে ঐশ্বর্যার নমুনা পরীক্ষা করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। আন্তঃরাজ্য প্রতিযোগিতার সময় তাঁর নমুনা সংগ্রহ করা হয়। চেন্নাইয়ের সেই প্রতিযোগিতাতেই ১৪.১৪ মিটার লাফিয়ে ট্রিপল জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। ৬.৭৩ মিটার লাফান লং জাম্পে।

আরও পড়ুন:India Team: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গেল টিম ইন্ডিয়া, রিলে নজর কাড়লেন দ্রাবিড়

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...