Sunday, May 24, 2026

দেশের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদি-মমতার, শুভেচ্ছাবার্তা যশবন্ত সিনহারও

Date:

Share post:

প্রত্যাশামতোই রাইসিনা হিলসের বাসিন্দা হলেন দ্রৌপদী মুর্মু। ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন তিনি। ২৪ জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। তার পরেই শপথ নেবেন দ্রৌপদী। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার সন্ধের পর ফলাফল ঘোষণা হতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী পরে টুইটে লেখেন, দ্রৌপদী মুর্মুর লড়াইকে কুর্নিশ জানাই। যেভাবে লড়াই করে উনি এই জায়গায় উঠে এসেছেন, সেই অভিজ্ঞতা থেকে আগামী দিনে দেশ সমৃদ্ধ হবে।

প্রতিপক্ষ হলেও সৌজন্যের ঘাটতি রাখেননি বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সবার আগে তিনিই বিবৃতি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতিকে। জয়ের পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি আশা করি ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে কাজ করবেন। আশাপ্রকাশ করেছেন, তাঁর সময়ে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

টুইটে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন গণতন্ত্রের পক্ষে আগামীদিন দেশ এক নতুন দিশা দেখাবে এমন আশা রাখি। দেশের সংবিধানকে সামনে রেখে দ্রৌপদী মুর্মু দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে ভোট গণনা শুরু হয়। রাত ৮টায় চূড়ান্ত ফল প্রকাশ হয়। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ৩২১৯টি ভোটের মধ্যে ২১৬১টি ভোট পেয়েছেন। বিরোধী প্রার্থী যশোবন্ত সিনহা ভোট পেয়েছেন ১০৫৮টি। দ্রৌপদী মুর্মু ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুরের আদিবাসী নেত্রী হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন। রাজ্যপালের দায়িত্বও তিনি পালন করেছেন।

আরও পড়ুন- ওড়িশার রায়রংপুর থেকে রাইসিনা হিলস, কেমন ছিল দ্রৌপদী মুর্মুর জার্নি?

Related articles

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...