Thursday, May 14, 2026

Neeraj Chopra: প্রথম থ্রো’তেই বাজিমাত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ

Date:

Share post:

বিশ্ব  অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championship) ফাইনালে নীরজ চোপড়া (Neeraj Chopra)। শুক্রবার ভোরে বিশ্ব চ‍্যাম্পিয়নশিপে যোগ‍্যতা-অর্জন পর্বের এ বিভাগে প্রথম থ্রো’তেই বাজিমাত করলেন টোকিও অলিম্পিক্সের সোনার পদক জয়ী। ছুড়লেন ৮৮.৩৯ মিটার, ব‍্যাস পৌঁছে গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ফাইনালে যেতে কার্যত কোনও ঘামই ঝরাতে হল না তাঁকে। এক থ্রো’তেই বাজিমাত করলেন নীরজ। আর এরফলে প্রথমবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় তারকা। অলিম্পিক্সের পর আরও একটি পদকের হাতছানি নীরজের সামনে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করতে নীরজকে জ‍্যাভলিন থ্রো করতে হত ৮৩.৫০ মিটার দূরে। আর প্রথম থ্রোতে ৮৮.৩৯ মিটার ছুড়ে সেই কাজটাই সহজে করে ফেললেন নীরজ। দ্বিতীয় সুযোগের আর প্রয়োজনই হল না তাঁর। ফাইনালে নীরজের সামনে ইতিহাস গড়ার সুযোগ আছে। আগামী রবিবার সকালে ওরেগানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ট্র্যাকে নামবেন ভারতীয় তারকা।

আরও পড়ুন:AIFF: ফিফার দেওয়া সময়সীমার মধ্যেই হতে পারে ফুটবল ফেডারেশনে নির্বাচন

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...