Saturday, May 16, 2026

মদের লাইসেন্স নিয়ে CBI তদন্তের নির্দেশ লেফটেন্যান্ট গভর্নরের, ‘ষড়যন্ত্র’ দেখছেন কেজরি

Date:

Share post:

দিল্লির কেজরিওয়াল সরকারের নতুন আবগারি আইনে লাইসেন্স দেওয়া নিয়ে নীতি লঙ্ঘন করা হয়েছে অভিযোগ তুলে সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন লেফ্টনেন্ট গর্ভনর ভিকে সক্সেনা(V K Saxena)। আর এই ঘটনায় যোগ রয়েছে দিল্লির(Delhi) উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার(Monish Sisodhia)। আপাতত সিবিআই তদন্তের আওতায় পড়তে চলেছেন তিনি। এই ইস্যুতেই শুক্রবার ক্ষোভ উগরে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)।

শুক্রবার নিজের ডেপুটিকে পূর্ণ সমর্থন জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। মনীশ সৎ মানুষ। ওকে আমি গত ২২ বছর ধরে চিনি। উনি যখন মন্ত্রী হয়েছেন, তখন দিল্লির সরকারি স্কুলগুলি খুবই খারাপ অবস্থায় ছিল। দিন রাত এক করে উনি কাজ করেছেন যাতে বিচারপতির সন্তান আর রিক্সা চালকের সন্তান একই স্কুলে পাশাপাশি বসে পড়তে পারে।” একইসঙ্গে কেজরি বলেন, “আমি জানি মণীশ সিসোদিয়া শীঘ্রই গ্রেফতার হবেন। আমি এটা জানি এক মাস আগে থেকে। দেশে নয়া সিস্টেম রয়েছে। সেখানে আগে ঠিক করা হয় যে কে জেলে যাবেন আর তারপর সাজানো হয় কেস।”

উল্লেখ্য, দিল্লি ছাড়িয়ে পাঞ্জাবে সরকার গড়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। তাদের পরবর্তী নজর এখন মোদিগড় গুজরাত। সেখানে ভোটের পারদ চড়িয়ে কেজরিওয়াল গতকাল প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিমাসে ৩০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুতের। এরপরই এই ঘটনায় আপের অভিযোগ, দিল্লি সরকারকে বিড়ম্বনায় ফেলতে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি।


Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...