Sunday, May 17, 2026

বিষ মদ খেয়ে ১১ জনের মৃত্যু, বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার হাওড়ায়

Date:

Share post:

বিষ মদ খেয়ে ১১ জনের মৃত্যু, বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার হাওড়ায়।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে শুক্রবার বেলা তিনটেয় মালিপাঁচঘড়া থানার সামনে সভা করার কথা ছিল। তবে পুলিশের অনুমতি না পাওয়ার ফলে বাধ্য হয়ে সভা বাতিলের পরিকল্পনা নেয় বঙ্গ বিজেপি। অনুমতি না মেলায় পাল্টা হাওড়া জেলা বিজেপি কার্যালয়ের সামনে থেকে মিছিল করে পুলিশ কমিশনারেটের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় পদ্ম শিবির।সেই প্রতিবাদ মিছিল ঘিরেই ধুন্ধুমার বেধে যায়। পুলিশ মিছিল আটকে দেওয়ায় বিজেপির কর্মী সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন।পুলিশ যদিও মিছিল এগোতে দেয়নি।ইচ্ছাকৃতভাবে বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির।

গজানন বস্তিতে বেআইনি মদের কারবার চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রতাপ কর্মকার নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, প্রতাপকে জেরা করে মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তা থেকে কী ভাবে মদে বিষক্রিয়া, তা-ও ক্রমশ স্পষ্ট হচ্ছে পুলিশের কাছে।তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, প্রায় চার দশক আগে, গজানন বস্তিতে বেআইনি মদের কারবারের শুরু হয়েছিল ধৃত প্রতাপের বাবার হাত ধরে। তার পর বাবার মৃত্যুর পর ব্যবসার ভার নেন প্রতাপ। মূলত নিম্নবিত্ত পরিবারের বাস গজানন বস্তিতে। প্রতাপের ক্রেতাও ছিলেন মূলত তাঁরাই। ব্যবসা নিজের হাতে পাওয়ার পরেই মুনাফা বৃদ্ধির পরিকল্পনা ছকে ফেলেন প্রতাপ।

প্রথমে ঘুমের ওষুধ মেশালেও, পরে আরও বেশি মুনাফার আশায় দেশি মদের সঙ্গে কাঠের আসবাবপত্র রঙ করার কাজে ব্যবহৃত স্পিরিট মেশানো শুরু করে, যা অত্যন্ত বিপজ্জনক।পরিমানের হেরফের হলেই মৃত্যু অনিবার্য। আর সেই কারণেই এতগুলি প্রাণ চলে গেল বলে জানিয়েছেন তদন্তকারীরা।বিষ মদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...