Friday, May 8, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জয় ভারতের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে মাত্র জিতল তিন রানে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শিখর ধাওয়ানের দল। ম‍্যাচে শতরান হাতছাড়া ধাওয়ানের।

২) অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গলে। নতুন মরশুমে ফুটবলার সইয়ের উপর নিষেধাজ্ঞা উঠল ইস্টবেঙ্গলের। ফুটবলারদের বকেয়া অর্থ মিটিয়ে দিয়েছে ক্লাবের পূর্বতন লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট।

৩) চোটের জন্য প্রথম দু’টি এক দিনের ম্যাচে খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা, এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন জাদেজা। সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।

৪) কলকাতা ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানকে বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে বাংলার তিন প্রধানের হাতে এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৫) জল্পনার অবসান। শ্রীলঙ্কার বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে হবে ২০২২ এশিয়া কাপ । বৃহস্পতিবার রাতে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...