Monday, May 11, 2026

Partha Chatterjee arrest: গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে

Date:

Share post:

রাতভোর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । অ্যারেস্ট মেমোতে (Arrest Memo) সই করাবার পর তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে ইডির (ED) দফতর সিজিও কমপ্লেক্সে (CGO complex)। প্রায় সাড়ে ২৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়।

রাতভোর ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে। কিন্তু তদন্তে সহযোগিতা করেননি এসএসসি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে নাকতলার বাড়ি থেকে বের করে সোজা নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্স- এ। গতকাল সকাল থেকে ইডির একটানা জেরার মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী। তথ্য গোপনের অভিযোগ তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে এই মুহূর্তে নাকতলার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করা হয়েছে। তাঁর বাড়ি থেকে নগদ ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে, সঙ্গে ৫০ লক্ষ টাকার গয়না। তদন্ত সহযোগিতা করেন নি তিনিও। এবার তাঁকেও আটক করে সিজিও কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হচ্ছে।


Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...