Tuesday, June 23, 2026

পারলেন না অন্নু রানি, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থানে শেষ করলেন তিনি

Date:

Share post:

আশা জাগিয়ে পারলেন না অন্নু রানি (Annu Rani)। আশা জাগিয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletic Championship) জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে পদক জয় হল না তাঁর। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেও অন্নু রানি শেষ করলেন সপ্তম স্থানে। নিজের দ্বিতীয় প্রয়াসে সর্বোচ্চ ৬১.১২ মিটার ছুঁড়েছিলেন অন্নু, যা তার মান অনুযায়ী অনেকটাই কম। বাকি পাঁচ থ্রোয়ের একটিও ৬০ মিটারের গন্ডি টপকায়নি। যার ফলে পদক জয় হল না তাঁর।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কেলসি-লি বার্বার। তিনি ছুড়েছেন ৬৬.৯১ মিটার। ৬৪.০৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো পদক জিতেছেন আমেরিকার কারা উইঙ্গার। ৬৩.২৭ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পেয়েছেন জাপানের হারুকা কিতাগুচি।

আন্তর্জাতিক মঞ্চে অন্নুর সেরা পারফরম্যান্স ২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জয়। ২০১৪ সালে আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫৮.৮৩ মিটার জ্যাভলিন ছুড়ে ১৪ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে দেন।

আরও পড়ুন:India Team: দল জিতলেও, স্বস্তিতে নেই ভারত অধিনায়ক শিখর ধাওয়ান

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...