Tuesday, May 19, 2026

আগামিকাল রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মুর, সাঁওতালি শাড়ি পরে রাইসিনা হিলে পা!

Date:

Share post:

সংসদের সেন্ট্রাল হলে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। দেশের প্রথম আদিবাসী ও দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির শপথে উপস্থিত থাকবেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা, রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, সাঁওতালি শাড়ি পরে রাইসিনা হিলে পা রাখতে পারেন দ্রৌপদী।

সূত্রের খবর, ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধান, সাংসদ, প্রধান অসামরিক ও সামরিক শীর্ষ পদস্থ কর্তারা। দ্রৌপদী মুর্মুর পরিবারের চার সদস্য- কন্যা ইতিশ্রী, জামাই গণেশ হেমব্রম, দ্রৌপদীর ভাই তারিণীসেন টুডু ও ভাইয়ের স্ত্রী সুকরি টুডু শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন সোমলাল মুর্মু, মামনি সরেন, বাসন্তী মান্ডি-সহ মোট ২৭ জনের দল, তাঁরা আদিবাসী শিল্পী। শপথ অনুষ্ঠানের আগে দেশের ভাবী রাষ্ট্রপতিকে বিশেষ আদিবাসী শাড়ি উপহার দিয়েছেন ভাইয়ের স্ত্রী সুকরি টুডু। ওই শাড়ি পরেই শপথ নিতে পারেন দ্রৌপদী। অন্তত এমনটাই আশা সুকরি টুডুর।

রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মাধ্যমে সোমবার সেন্ট্রাল হলে পৌঁছবেন। প্রধান বিচারপতি এনভি রামানার (NV Ramana) উপস্থিতিতে শপথ নেবেন দ্রৌপদী। অনুষ্ঠান শেষে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তাঁকে একটি ইন্টার-সার্ভিস গার্ড অফ অনার দেওয়া হবে এবং বিদায়ী রাষ্ট্রপতিকে সৌজন্য জানানো হবে।


Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...