Tuesday, May 26, 2026

কেজরিয়ালের মঞ্চ ‘হাইজ্যাক’ পুলিশের, অনুষ্ঠান বয়কট দিল্লির মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কথা ছিল অনুষ্ঠানে যোগ দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপরাজ্যপাল ভিকে সাক্সেনার। সেই মতো কেজরিওয়ালের ছবি দিয়ে সাজানো হয়েছিল আসোলা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ। অভিযোগ, শনিবার রাতে দিল্লি পুলিশ গিয়ে জোর করে দিল্লির মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি লাগিয়ে দেয়। অনুষ্ঠান বয়কট করেন ক্ষুব্ধ কেজরিওয়াল।

১১ জুলাই থেকে আসোলা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে বন মহোৎসব চলছে। দিল্লির (Delhi) সরকারি অনুষ্ঠান। রবিবার তার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালের। অনুষ্ঠানের আগের দিন হঠাৎই মঞ্চ সংলগ্ন অঞ্চলে যায় কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ। মঞ্চ ‘হাইজ্যাক’ করে নেওয়া হয় বলে অভিযোগ। অরবিন্দ কেজরিওয়ালের (Arbind Kejriwal) ফ্লেক্স ছিঁড়ে লাগানো হয় মোদির ছবি। অনুষ্ঠান বয়কট করেন ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আসন ফাঁকা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির উপরাজ্যপাল। দিল্লি পুলিশ কেন্দ্রের নিয়ন্ত্রণে। আগেও তাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন কেজরিওয়াল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি দিল্লি পুলিশকে ব্যবহার করে বলে অভিযোগ। এই ঘটনা থেকে সেটা আবার প্রমাণিত বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- ISC Result 2022 : প্রকাশিত হল আইএসসি-এর ফলাফল, সাফল্যে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা

 

Related articles

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...