Wednesday, June 24, 2026

ISC Result 2022 : প্রকাশিত হল আইএসসি-এর ফলাফল, সাফল্যে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা

Date:

Share post:

আজ রবিবার ২৪ জুলাই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুয়ায়ী প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC)-র ক্লাস ১২-এর সেমিস্টার ২- এর ফল। বিকেল ৫টা নাগাদ কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)  নয়া দিল্লি থেকে এই ফল প্রকাশ করেছে। পাশের হার ৯৯.৩৮ %। সাফল্যের নিরিখে ছেলেদের টেক্কা দিল মেয়েরা।

দেশ-বিদেশের ১২২৮ টি স্কুল থেকে ৯৬ হাজার ৯৪০ জন এবার আইএসসি (ISC) পরীক্ষা দিয়েছিলেন। সাফল্যের হার প্রায় ৯৯.৩৮ শতাংশ। পাশের হার ছাত্রদের তুলনায় ছাত্রীদের বেশি। ছাত্রদের পাশের হার ৯৯.২৬ % ছাত্রীদের ৯৯.৫২% । অকৃতকার্য হয়েছেন ৩৮১ জন ছাত্র এবং ছাত্রীদের মধ্যে সেই সংখ্যাটা ২১৯। দেশের পাশাপাশি বাংলাতেও একই ছবি। মেয়েরা টেক্কা দিল ছেলেদের। পশ্চিমবঙ্গের মোট ২৯৯ টি স্কুল থেকে ২৭,৫৬৯ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন চলতি বছরে। ৯৯.১৫% পাশ করেছেন বলে জানা যাচ্ছে। সারা দেশে মোট ১৮ জন প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। তাঁদের মধ্যে বাংলার ৬ জন পড়ুয়া রয়েছেন। রাজ্যের ছাত্রদের সাফল্য ৯৮.৯৩ শতাংশ, ছাত্রীদের মধ্যে ৯৯.৪১ শতাংশ পাশ করেছেন। রাজ্যে ১৬০ জন ছাত্র এবং ৭৫ জন ছাত্রী উত্তীর্ণ হতে পারেন নি। আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা প্রথম তিনে এই বছর আছেন ১৫৪ জন। এই বছর আইএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৬ এপ্রিল থেকে।

এক নজরে বাংলার ৬ পড়ুয়ার মেধা তালিকা:

আইএসসি ২০২২ : প্রকাশিত হল দ্বাদশ শ্রেণির ফলাফল

এক নজরে বাংলার মেধাতালিকা:

১) মহম্মদ আর্শ মুস্তফা (দ্য ফ্রাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা)

২) প্রতীতি মজুমদার (সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুল)

৩) অপূর্বা কাশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা)

৪) পৃথ্বিজা মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি)

৫) নিখিল কুমার প্রসাদ (বীরপাড়া সানসাইন স্কুল, আলিপুরদুয়ার)

৬) অভিষেক বিশ্বাস (দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুল, উত্তর ২৪ পরগনা)


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...