Friday, May 22, 2026

পার্থর হাসপাতাল বদল নিয়ে রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

Date:

Share post:

এসএসসি নিয়োগ মামলায় ধৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এসএসকেএমে (SSKM) চিকিৎসাধীন। কিন্তু সেখান থেকে তাঁকে সরাতে চেয়ে হাইকোর্টে আবেদন জানায় ইডি। তাঁদের অভিযোগ, তাঁদের সঙ্গে সহযোগিতা করছেন না পার্থ। হাসপাতালের বিরুদ্ধেও অভিযোগ কেন্দ্রের তদন্তকারী সংস্থার। হাইকোর্টে শুনানিতে ইডির (ED) আইনজীবী পার্থকে স্থানান্তরিত করার আর্জি জানান। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, জোকা ইএসআইয়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত।

২৭ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতে পার্থর জামিন বাতিল হয়। এপরপর তিনি অসুস্থ হওয়ায় তাঁকে জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম-এ। কিন্তু সেখানে তাদের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ ইডি। এই নিয়েই রবিরার হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুনানিতে বলা হয়, নিম্ন আদালতে তাঁকে তোলার আগে অন্য হাসপাতালে নিয়ে গেলে তারা ফিট সার্টিফিকেট দেয়। অথচ, তারপরও চিকিৎসায় বাধা দেয়নি ইডি। পার্থকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। কিন্তু ইডি-র আইনজীবীর অভিযোগ, ওই হাসপাতালে গেলে অফিসারদের সহযোগিতা করা হচ্ছে না।

বিচারপতি বিবেক চৌধুরী ইডির আইনজীবী শ্রীরাজুকে বলেন, দিল্লির এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পার্থকে পরীক্ষা করানো হোক। ইডির আইনজীবী দিল্লির বদলে কল্যাণী এইমসের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব নস্যাৎ করে বিচারপতি চৌধুরীর জানান, ‘‘কল্যাণী এইমসের উপর আমার ভরসা নেই।’’ ভুবনেশ্বর এইমসে খোঁজ নেওয়ার কথা বলে বিচারপতি। তবে, বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, কোথাও নিয়ে যাওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানকার চিকিৎসকেরা এখানে এসে পরীক্ষা করবেন। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে কোনও আপোষ হওয়া উচিত নয় : ধর্মেন্দ্র প্রধান

 

 

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...