Friday, March 20, 2026

নীরজ চোপড়ার রপো পদক জয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১৯ বছরের খরা কাটালেন নীরজ চোপড়া। তাঁর হাত ধরেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের পদকের স্বাদ পেল ভারত। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু ববি জর্জ মেয়েদের লং জাম্পে ব্রোঞ্জ পেয়েছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে এতদিন সেটাই ছিল ভারতের একমাত্র পদক। রবিবার আমেরিকার ইউজিনে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো জিতে দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে পদক পেলেন নীরজ। উল্লেখ্য, তিনি প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট, যিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক পেলেন। তাই সোনা হাতছাড়া হলেও, নীরজের এই রুপো ঐতিহাসিক সাফল্য।অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ওরেগন ২০২২-এ রৌপ্য পদক জেতার জন্য নীরজ চোপড়াকে আন্তরিক অভিনন্দন। নীরজ চোপড়া আরও একটি ঐতিহাসিক অর্জনের মাধ্যমে জাতিকে গর্বিত করেছেন।”

এই ইভেন্টে সোনা জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। তিনি ৯০.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করেন। গত বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরেও সোনা জিতেছিলেন পিটারস। ব্রোঞ্জ পেয়েছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ। তিনি ছুঁড়েছেন ৮৮.০৯ মিটার। ভালদেজ টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন। পুরুষদের জ্যাভলিনের ফাইনালে উঠেছিলেন আরেক ভারতীয় রোহিত যাদবও। তিনি সব মিলিয়ে দশম স্থানে শেষ করেছেন। তাঁর সেরা থ্রো ৭৮.৭২ মিটার।

এদিন শুরুটা ভাল হয়নি নীরজের। তাঁর প্রথম থ্রো ফাউলের জন্য বাতিল হয়ে যায়। অন্যদিকে, পিটারস প্রথম থ্রোয়েই ৯০.২১ মিটার ছুড়ে তাঁকে চাপে ফেলে দেন। দ্বিতীয় থ্রোয়ে নীরজ ৮২.৩৯ মিটার দূরত্ব অতিক্রম করেন। তৃতীয় থ্রোয়ে আরও একটু উন্নতি করেন নীরজ। এবার তিনি ছোঁড়েন ৮৬.১৩ মিটার। তবে পদকের জন্য তা যথেষ্ট ছিল না। নিয়ম অনুযায়ী প্রথম তিনটি থ্রোয়ের পর ১২ জন ফাইনালিস্টের মধ্যে থেকে সেরা আটজনকে বেছে নিয়ে শুরু হয়ে চূড়ান্ত রাউন্ড। যেখানে প্রত্যেক প্রতিযোগী আরও তিনবার করে সুযোগ পাবেন। আর সেখানে প্রথমবারেই (সব মিলিয়ে চতুর্থ) ৮৮.১৩ মিটার ছুড়ে রুপো নিশ্চিত করে ফেলেন নীরজ। তাঁর পঞ্চম থ্রো বাতিল হলেও কোনও ক্ষতি হয়নি।

২০১৬ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ। এরপর ২০১৮ এশিয়ান গেমসে এবং কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন। গত বছর টোকিও অলিম্পিকে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ। এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো। নীরজের স্বপ্নের দৌড় চলছে। এদিকে, নীরজের ইতিহাস গড়ার দিনে হতাশ করছেন ভারতীয় ট্রিপল জাম্পার এলডোস পল। প্রথম ভারতীয় হিসেবে পুরুষদের ট্রিপল জাম্পের ফাইনালে উঠে চমক দিয়েছিলেন পল। কিন্তু রবিবার তিনি শেষ করেন নবম স্থানে।

আরও পড়ুন- অলিম্পিকের থেকেও কঠিন ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বলছেন নীরজ

 

 

Related articles

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...

কলকাতায় এসেই বাঙালি বাবু রাচিন, ফোন করলেন বেলা বোসকে!

কলকাতায় আইপিএল(IPL) খেলতে এসেই বেলা বোসের খোঁজে রাচিন রবীন্দ্র((Rachin Ravindra)! বৃহস্পতিবার রাতেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন কিউয়ি তারকা।...

ভোট বঙ্গে জোর প্রচার, কমিশনের স্ক্যানারে সোশ্যাল মিডিয়ায়ও

বেজে গিয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা। শাসক-বিরোধী সব দলই শুরু করেছে জোর কদমে প্রচার। তবে রাস্তায় বা বাড়ি-বাড়ি...