Saturday, May 16, 2026

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স!এ বার তেলেঙ্গানায় এক ব্যক্তির শরীরে মিলল উপসর্গ

Date:

Share post:

করোনার চতুর্থ ঢেউয়ের মাঝেই চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স। কেরল, দিল্লির পর এ বার কুয়েত ফেরত এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের ভাইরাসের হদিস মিলেছে। ইতিমধ্যেই তাঁর নমুনা পুণের গবেষণাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৮ যাত্রী, আহত ২০

জানা গেছে, তেলেঙ্গানার কামারেড্ডি জেলার ইন্দিরানগরে কলোনির এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ মিলেছে। বছর চল্লিশের ওই ব্যক্তিকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, ওই রোগীর দেহে প্রথমে র‌্যাশ দেখা যায়। এর পরই তিনি একটি বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তাঁকে আলাদা জায়গায় রাখা হয়েছে।

তেলেঙ্গানার স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জি শ্রীনিবাস জানিয়েছেন, ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন ছয় থেকে সাত জন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখনও তাঁদের শরীরে এই ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি।









Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...