Friday, June 26, 2026

ED র‍্যাডারে ভুবনেশ্বরে অর্পিতার ঝটিকা সফর, পার্থর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট

Date:

Share post:

কোটি কোটি টাকার হদিশ পাওয়ার পর মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের লেনদেন সংক্রান্ত বিষয়টি নিয়ে একের পর ব্রেক থ্রু পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার ইডির র‍্যাডারে ভুবনেশ্বরে অর্পিতার ঝটিকা সফর, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে জয়েন্ট ব্যাঙ্ক একাউন্ট।

সপ্তাহ দুয়ের আগে অর্পিতার ভুবনেশ্বর সফর নিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন, সেখানে মাত্র দু’ঘণ্টা কাটিয়ে কলকাতায় ফিরে আসেন তিনি। কিন্তু ভিনরাজ্যে মাত্র দু’ঘন্টার জন্য কী করতে গিয়েছিলেন অর্পিতা? ইডির সন্দেহ টাকা পাচার ও নথি সরাতে তিনি ভুবনেশ্বর গিয়েছিলেন। মোবাইলের সূত্র ধরেই ইডি জেনেছে, দিন পনেরো আগে অর্পিতার অবস্থান ছিল ভুবনেশ্বরে। বিমান নয়, সড়ক পথেই গাড়ি করেই সেদিন তিনি ভুবনেশ্বরে যান। সঙ্গে ছিল একটি সুটকেস ও দু’জন নিরাপত্তারক্ষী। মাত্র দু’ঘণ্টা কাটিয়ে ভোররাতে ফিরে আসেন কলকাতায়।

অর্পিতার পাঁচটি লকারের খোঁজ মিলেছে বলে ইডি সূত্রের খবর। মিলেছে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান। তদন্তকারীদের দাবি, এর মধ্যে একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সমস্ত কিছু খতিয়ে দেখা শুরু হয়েছে। একইসঙ্গে নথি ঘেঁটে ইডি তদন্তকারীরা জানতে পেরেছেন, বেশ কিছু বিনিয়োগে প্রাক্তন শিক্ষামন্ত্রী নমিনি করেছিলেন অর্পিতাকে। ফলে নগদ এবং অন্যান্য সম্পত্তি মিলিয়ে ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন:দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ৮ যাত্রী, আহত ২০

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...