Tuesday, March 17, 2026

আট অগস্টের মধ্যে প্রমাণ করতে হবে কার হাতে থাকবে শিবসেনার রাশ

Date:

Share post:

কার হাতে থাকবে শিবসেনার (Shiv Sena) নিয়ন্ত্রণ বালাসাহেব পুত্র নাকি সম্প্রতি মুখ্যমন্ত্রী হওয়া একনাথ শিন্ডে(Eknath Shindhu)! যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ নির্বাচন কমিশনকে (Election Commission) কোনও সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল উদ্ধবের(Uddhab Thakrey) শিবসেনা গোষ্ঠী। অন্যদিকে বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠনের পর টিম শিন্ডের দাবি, এটাই আসল শিবসেনা। শিন্ডে এবং উদ্ধব দুই গোষ্ঠীকেই ৮ অগস্ট পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যেই সমস্ত নথি এবং লিখিত বিবৃতি দিয়ে প্রমাণ করতে হবে, কার হাতে থাকবে দলের রাশ। তারপরেই শুনানি করবে নির্বাচন কমিশন।

ঠাকরে গোষ্ঠী সুপ্রিম কোর্টকে আবেদন করে, শিবসেনার বিদ্রোহী বিধায়কদের যতক্ষণ না অযোগ্য ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে না। অন্যদিকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে শিন্ডে গোষ্ঠী দলীয় প্রতীক এবং নির্বাচন করার দাবি জানিয়েছে। একনাথ শিবিরের দাবি, ৫৫ জন বিধায়কের মধ্যে ৪০ জন বিধায়ক এবং ১৮ জন সাংসদের মধ্যে ১২ জন সাংদের সমর্থন রয়েছে।

দলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা প্রমাণ করার জন্য‌ শনিবার নির্বাচন কমিশন দুই শিবিরকেই ৮ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, এটা স্পষ্ট যে শিবসেনার মধ্যে দুটি গোষ্ঠী রয়েছে। একটি গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন একনাথ শিন্ডে এবং অন্য গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন উদ্ধব ঠাকরে। উভয় গোষ্ঠীর নেতাই প্রকৃত শিবসেনা বলে দাবি করেছেন। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত নথি এবং লিখিত বিবৃতি পাওয়ার পরই শুনানির জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মহারাষ্ট্র বিধানসভার স্পিকারকে শিন্দে শিবির বলেছিল, ঠাকরে শিবিরকে অযোগ্য ঘোষণা করতে। যদিও ১১ জুলাই দে‌শের শীর্ষ আদালত স্পিকার রাহুল নারওয়েকরকে, ঠাকরে শিবিরের অযোগ্যতার আবেদনে দ্রুত সিদ্ধান্ত নিতে নিষেধ করেছিল।

শিন্ডে শিবিরের দাবি, গত মাসে আস্থা ভোট এবং স্পিকার নির্বাচনের সময় দলের হুইপ অমান্য করার জন্য তাদের সেনা প্রতিদ্বন্দ্বীদের অযোগ্য ঘোষণা করা দরকার। ১ অগস্ট এই মামলার শুনানি হবে।


spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...