Tuesday, March 17, 2026

বাংলার হস্তশিল্পের প্রসারে নয়া উদ্যোগ, পর্যটন কেন্দ্রে হবে স্টল: নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

বাংলার হস্তশিল্পের প্রসারে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্যে পর্যটন কেন্দরগুলির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন হস্তশিল্পের (Handicraft) স্টল। জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। প্রতিটি জেলার পর্যটন কেন্দ্রগুলিতে তন্তুজ, মঞ্জুষা, বিশ্ববাংলা-র এবং বাংলার হস্তশিল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য স্টল বা শো-রুম তৈরি করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (Chief Secretary)

নবান্ন থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, শোরুম বা দোকান ঘর মতো উপযুক্ত জায়গা না পেলে কিয়স্কের (Kiosk) ব্যবস্থা করতে বলা হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে জায়গা ঠিক করে পর্যটন ও ক্ষুদ্র, মাঝারি ও কুঠির শিল্প দফতরের সচিবের কাছে বিস্তারিত তথ্য পাঠাতে হবে জেলাশাসকদের।

সামনে পুজোর মরসুম। সেই সময় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ে। সেই কারণে সেপ্টেম্বরের মধ্যেই প্রতিটি পর্যটন কেন্দ্রে অন্তত পনেরো-কুড়িটি হস্তশিল্প ও হ্যান্ডলুমের স্টল বা কিয়স্ক চালু করার চেষ্টা করা হচ্ছে। জেলাশাসকদের পাঠানো চিঠিতে রাজ্যের ২০টি জেলার প্রতিটি পর্যটন কেন্দ্র ধরে ধরে শোরুম বা কিয়স্ক তৈরির সম্ভবনার কথা উল্লেখ করেছেন মুখ্যসচিব। রাজ্যের বহু পর্যটন কেন্দ্রের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সেই সব জায়গাতে স্মারকের স্টলের উপর জোর দেওয়া হয়েছে।


spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...