Tuesday, April 28, 2026

Neeraj Chopra: চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন নীরজ চোপড়া

Date:

Share post:

আশঙ্কাই সত‍্যি হল। চোটের কারণে কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympic) সোনার পদক জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের অলিম্পিক্স সংস্থাকে ইতিমধ্যেই নীরজ জানিয়েছেন যে, কমনওয়েলথ গেমসে নামতে পারবেন না তিনি। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপোর পদক এনে দিয়েছিলেন নীরজ। সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালেই চোট পেয়ে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেল নীরজের।

এই নিয়ে এদিন অলিম্পিক্স সংস্থার মহাসচিব রাজীব মেহতা বলেন, “কমনওয়েলথ গেমসে খেলতে পারবেন না নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পান তিনি। আমাদেরকে জানিয়েছেন উনি। কঠিন সময়ে আমরা তাঁর পাশে সবসময় রয়েছি। একইসঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি ৷”

২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন নীরজ। সে বছর এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। গতবছর টোকিও অলিম্পিক্সে দেশকে সোনার পদক এনে দিয়েছেন নীরজ। ৪৮ ঘণ্টা আগেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশকে রুপোর পদক এনে দিয়েছেন তিনি। তাই কমনওয়েলথ গেমসে নীরজের না থাকা ভারতের পদক জয়ের স্বপ্নে বড় ধাক্কা।

আরও পড়ুন:Mithali Raj: অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরতে চাইছেন মিতালি

 

Related articles

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...