Thursday, June 11, 2026

বিশ্বরেকর্ড, মাত্র ১৮ বছর ২৮০ দিনে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করে নজির গড়লেন ম্যাকিওন

Date:

Share post:

বিশ্বরেকর্ড গড়লেন ফ্রান্সের (France) ক্রিকেটার গুস্তভ ম্যাকিওন (Gustav Mckeon)। মাত্র ১৮ বছর ২৮০ দিনে আন্তর্জাতিক টি-২০ (T-20) শতরান করে নজির গড়লেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ফর্ম‍্যাটে এত অল্প বয়সে শতরান করার নজির আর কোনও ক্রিকেটারের নেই। গত সোমবার আইসিসি (ICC) টি-২০ বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ফিনল্যান্ডের ভ্যানটায় সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। সেই ম্যাচেই ৬১ বলে ১০৯ রানের ইনিংস খেলে ইতিহাস লিখলেন ম্যাকিওন। এক্ষেত্রে আফগানিস্তানের হজরতুল্লা জাজাইয়ের রেকর্ড ভাঙলেন তিনি। ওপেনার জাজাই ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬২ বলে অপরাজিত ১৬২ রান করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ২০ বছর ৩৩৭ দিন। টি-২০ আন্তর্জাতিকে সেটিই এখনও পর্যন্ত সব থেকে কম বয়সে শতরানের বিশ্বরকের্ড ছিল জাজাইয়ের।

সুইস বোলারদের নিয়ে এদিন ছেলেখেলা করেছেন ম্যাকিওন। ৯টি ছয় ও ৫টি চার হাঁকিয়েছেন তিনি। জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই এই অনন্য রেকর্ড করে ফেললেন ম্যাকিওন। যদিও ম‍্যাকিওনের বিশ্বরেকর্ড করা শতরান সত্ত্বেও ফ্রান্স এই ম্যাচে জিততে পারেনি। সুইৎজারল্যান্ডের কাছে হেরে যায় তারা।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ত্রিনিদাদ পৌঁছালেন রোহিত শর্মা-কুলদীপ যাদবরা

 

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...