Sunday, May 10, 2026

শিল্প দফতরের দায়িত্ব কার হাতে, বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত

Date:

Share post:

গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), আপাতত ইডির(ED) হেফাজতে তিনি। কিন্তু তাঁর দায়িত্ব কে সামলাবেন? তাহলে কি শিল্প দফতর নিজের হাতেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  নাকি পরিষদীয় দফতরের অতিরিক্ত দায়িত্বে অন্য কেউ? সূত্রের খবর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত নেওয়া হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত সিজিও কমপ্লেক্সের অস্থায়ী লক আপে রয়েছেন মন্ত্রী। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রীই শুধু নন,পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় দফতরেরও মন্ত্রী। আগেই জানা গেছে যে এখনই মন্ত্রিসভা থেকে সরানো হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে। সেক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ। গ্রেফতারির পর থেকেই বিরোধীরা বারবার তাঁকে সরানোর দাবি তুলেছেন। সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর দফতরের বন্টন নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে (Nananna) বলে খবর। শিল্প দফতর সাময়িকভাবে নিজের হাতেই রাখবেন মুখ্যমন্ত্রী এমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে পরিষদীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।


Related articles

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...