Sunday, May 31, 2026

অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে তলব ইডির, সিজিও-তে মুখোমুখি পার্থ-মানিক!

Date:

Share post:

তদন্তের সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এবার অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতির সঙ্গে তাঁকে বসিয়ে মুখোমুখি জেরা করতে চলেছে ইডি(ED)। আজ বেলা বারোটায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে মানিক ভট্টাচার্যকে(Manik Bhattacharya)।

শুধু এসএসসি (SSC) নয়, টেট (TET) দুর্নীতিতেও নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। শিল্প মন্ত্রী এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে আলাদা আলাদা ভাবে জেরা করছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা বলছেন জেরায় অর্পিতা মুখোপাধ্যায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না। এই অবস্থায় মানিক ভট্টাচার্যকে আজ তলব ইডির। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। সিজিও কমপ্লেক্সে কড়া নিরাপত্তা। জানা যাচ্ছে আজ বেলা বারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন মানিক ভট্টাচার্য। অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতি বাড়ি থেকে নথি মেলায় এই সিদ্ধান্ত। অন্যদিকে, ইডির সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে  প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি মিলেছে। সেই কারণেই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সিদ্ধান্ত নেন অফিসারেরা।


Related articles

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...