Monday, May 18, 2026

শুক্রবার ফের মানিককে তলব ইডির, পার্থ-অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

Date:

Share post:

বুধবার ১৪ ঘণ্টা টানা জেরার পর আবারও শুক্রবার। টেট দুর্নীতি (TET Scam) কাণ্ডে জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ফের তলব করলো ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, শুক্রবার সকাল ১০টায় মানিককে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিকে বুধবার টানা ১৪ ঘণ্টা সওয়াল জবাবের পর প্রায় মধ্যরাতে সিজিও কমপ্লেক্স (CGO Complex) ছাড়েন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। তবে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পরও মানিকের বক্তব্যে কিছু অসঙ্গতি আছে বলেই মত ইডি আধিকারিকদের। আর সেই কারনেই আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আইনি নোটিশ (Legal Notice) পাঠানো হলো। টেট দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।ইডির পাশাপাশি, এর আগে একাধিকবার মানিক ভট্টাচার্যকে তলব করেছিল সিবিআই। প্রতিবারই হাজিরা দিয়েছেন তিনি। তবে সূত্রের খবর, খুব তাড়াতাড়ি পার্থ ও অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে মানিক ভট্টাচার্যকে।
গত শুক্রবার পার্থ, অর্পিতার (Arpita Mukherjee) বাড়ির পাশাপাশি তল্লাশি চালানো হয়েছিল মানিক ভট্টাচার্যের বাড়িতেও। উল্লেখ্য, মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি থাকাকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই কারণেই ইডির তদন্তকারীরা মনে করছেন, পার্থ ও মানিককে মুখোমুখি বসিয়ে জেরা করলে টেট দুর্নীতির প্রকৃত রহস্য সামনে আসতে পারে। আর সেই কারণেই আবারও শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডাক পড়লো মানিকের।

 

 

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...