Thursday, March 19, 2026

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বিজেপির

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) অপসারণের দাবিতে এবার রাস্তায় নামল বিজেপি (BJP)। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কুশপুতুল নিয়ে রাস্তায় মিছিল করা হয়। কলেজ স্ট্রিট (College Street) থেকে ধর্মতলা (Dharmatala) পর্যন্ত মিছিলের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। মিছিলের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্যাটে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করেছে ইডি (ED)। এই খবর প্রকাশ্যে আসতেই রাস্তায় নেমে বিরোধিতা করতে শুরু করেছে রাজ্য বিজেপি। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে পরিস্থিতির উপর নজর রেখে দল সিদ্ধান্ত জানাবে। তারপরেও ব্যস্ত দিনে সাধারণ মানুষকে হয়রান করতে পরিকল্পিত ভাবে বিজেপির বিক্ষোভ মিছিলে অসন্তুষ্ট নিত্য যাত্রীরা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিলের জেরে কার্যত যানজট বেড়েছে মৌলালি , এস এন ব্যানারজি রোড থেকে শুরু করে এসপ্ল্যানেড চত্বরেও। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।


spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...