Monday, March 16, 2026

যোগী রাজ্যে ক্লাসের মধ্যেই ছাত্রকে দিয়ে ‘বডি ম্যাসাজ’ করাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

Date:

Share post:

স্কুলে ক্লাসে পড়ানোর পরিবর্তে ছাত্রকে দিয়ে নিজের গা-হাত ম্যাসাজ করাচ্ছেন এক শিক্ষিকা (Teacher)। উত্তরপ্রদেশের (Utter Pradesh) পোখারি প্রাথমিক স্কুলের এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই প্রশ্নের মুখে পড়েছে যোগী রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বিষয়টি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষিকাকে বরখাস্ত (Suspend) করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষিকার নাম উর্মিলা সিং।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শ্রেণিকক্ষে একটি চেয়ারে বসে আছেন শিক্ষিকা। পাশে দাঁড়িয়ে ওই শিক্ষিকার হাত ম্যাসাজ করে দিচ্ছে এক খুদে পড়ুয়া। ভিডিওটি টুইটারে পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। তারপরেই নেটাগরিকদের কটাক্ষের মুখে পড়েছেন অভিযুক্ত শিক্ষিকা উর্মিলা সিং।

ভাইরাল হওয়া ভিডিওর কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘লজ্জাজনক!’ এঁদের জন্যই সরকারি স্কুলের বদনাম হয়। এঁদের চাকরি পাওয়াই উচিত নয়। বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছেন!’ এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে। আসরে নামে উত্তরপ্রদেশ স্কুল শিক্ষা দপ্তর। বরখাস্ত করা হয় ওই শিক্ষিকাকে। রাজ্যের প্রাথমিক স্কুল শিক্ষা আধিকারিক ভিপি সিং জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষিকা দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়া হবে।


spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...