Friday, May 22, 2026

মোদির রাজ্য নারী নির্যাতন! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে কুকর্মের অভিযোগে সরব তৃণমূল

Date:

Share post:

নরেন্দ্র মোদির রাজ্যে ফের নারী নির্যাতনের অভিযোগ। গুজরাটের (Gujrat) গ্রামোন্নয়ন মন্ত্রী (Rural Devlpomen Minister) অর্জুনসিন চৌহানের (Arjunsinh Chauhan) বিরুদ্ধে এক মহিলাকে জোর করে আটকে রাখা ও তাঁর সঙ্গে কুকর্ম করার অভিযোগ উঠছে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। সোমবার, সংসদের অধিবেশনে এই বিষয়টি নিয়ে আওয়াজ তুলবেন বলে টুইটে জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

সম্প্রতি অর্জুনসিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক প্রাক্তন গ্রামপ্রধান। তাঁর অভিযোগ, তাঁর স্ত্রীকে আটকে রেখে একাধিক বার জোর করে শারীরিক ‌সম্পর্ক করেছেন অর্জুনসিন। ২০১৫ থেকে ২০২১-র মধ্যে বেশ কয়েকবার তাঁর স্ত্রীর সঙ্গে অর্জুনসিন জোর করে শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ নির্যাতিতার স্বামী।

অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন খেড়া জেলা পুলিশের এক আধিকারিক। তাঁর কথায়, তদন্তে অভিযোগ প্রমাণ হলে মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। তবে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনও মন্তব্য করেননি অর্জুনসিন।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। প্রথমে তৃণমূলের পক্ষ থেকে টুইটে তীব্র কটাক্ষ করে বলা হয়, ‘‘গুজরাটের বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মহিলাকে জোর করে আটকে রাখা ও তাঁর সঙ্গে কুকর্ম করার অভিযোগ উঠেছে। নরেন্দ্র মোদিজি, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা নিয়ে আপনার লম্বা লম্বা দাবি কোথায় গেল? এ তো আপনার নিজের এলাকাতেই ঘটছে।’’

এর পরেই ওই টুইটটিকে রিটুইট করেন ডেরেক। সেই টুইটতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে লেখেন, ‘‘সোমবার সংসদে আপনাদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি। ৫৬ ইঞ্চি যদি না আসতে পারেন, ২ নম্বরকে পাঠিয়ে দেবেন।’’ তৃণমূল সূত্রের খবর, সোমবার বিষয়টি নিয়ে আলোচনার জন্য নোটিশ দেবেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। বিষয়টি সংসদের অধিবেশনে তৃণমূল তীব্র প্রতিবাদ জানাবে বলে সূত্রের খবর।


Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...