Monday, June 8, 2026

৪০ লক্ষ টাকার সোনা উদ্ধার, সঙ্গে রুপো: কলকাতা বিমানবন্দরের চাঞ্চল্য

Date:

Share post:

ইডি-র তল্লাশিতে তাল তাল সোনা উদ্ধারের রেশ কাটতে না কাটতে এবার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) থেকে উদ্ধার প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা (Gold) ও রুপো (Silver)। শনিবার, এগুলি বাজেয়াপ্ত করে শুল্ক দফতর। দুজন যাত্রীর একজনের কাছ থেকে ২৪ ক্যারেটের ৫৩৯.১ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। অন্যজনের থেকে প্রায় ২২৮.৫ গ্রাম রুপোর চেন ও বালা উদ্ধার হয়েছে বলে শুল্ক দফতর সূত্রে খবর। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

অল্প কয়েকদিনের মধ্যে একাধিক সোনা উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে প্রশাসনকে। ২৪ জুলাই কলকাতা বিমানবন্দরে একটি বিমানের আসনের নীচ থেকে প্রায় ২০ লক্ষ টাকারও বেশি সোনা উদ্ধার হয়েছিল। এদিন ফের প্রায় ৪০ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। কলকাতা বিমানবন্দর কী সোনা পাচারের কোনও নির্দিষ্ট গেটওয়ে হয়ে উঠেছে! এই প্রশ্নই ভাবাচ্ছে প্রশাসন।

আরও পড়ুন:মোদির রাজ্য নারী নির্যাতন! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে কুকর্মের অভিযোগে সরব তৃণমূল

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...