Monday, May 18, 2026

পার্থর কাছে পৌঁছে দিলেই সেদিনের মতো ছুটি, চাঞ্চল্যকর দাবি অর্পিতার ড্রাইভারের

Date:

Share post:

চলতি বছরের জানুয়ারি পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি চালানোর কাজে ঢুকেছিলেন প্রণব ভট্টাচার্য। তারপরই একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন অর্পিতার গাড়ির চালক। প্রণবের দাবি, ঘন ঘন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে যেতেন পার্থ চট্টোপাধ্যায়। আবার অর্পিতাও নিজের আবাসনের বাইরে বিভিন্ন জায়গায় পার্থর সঙ্গে দেখা করতে যেতেন। অর্পিতাকে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিলেই সেদিনের মতো তাঁর ছুটি হয়ে যেত বলেই জানিয়েছেন প্রণব।

প্রণবের আরও দাবি, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার নিভৃতে বেরতেন, তখন আর কেউ তাঁদের সঙ্গে থাকতো না। অর্পিতা কখনও কখনও ”ইচ্ছে” নামের পার্লার যেতেন। সবসময় সব জায়গায় তাঁকেও নিয়ে যাওয়া হতো না।

অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চারটে দামি গাড়ি দেখেছেন প্রণব। তবে বেশ কয়েক মাস আবাসনের গ্যারেজে। সেগুলি আর দেখা যায়নি। গাড়িগুলো কোথায় আছে সেটা তাঁর জানা নেই বলে জানিয়েছেন অর্পিতার ড্রাইভার।

আরও পড়ুন:আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...