Saturday, March 14, 2026

টিটাগড়ে ভরদুপুরে প্রকাশ্যে চলল গুলি, আহত ১

Date:

Share post:

ফের প্রকাশ্যে গুলি চলল উত্তর ২৪ পরগনায়। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার টিটাগড়। তবে এবার কোনও রাজনৈতিক বচসা নয়। সহপাঠীদের ছেলের স্কুলে সহপাঠীদের সঙ্গে গণ্ডগোল নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকদের ছোঁড়া গুলিতে বিদ্ধ হলেন বাবা। শনিবার দুপুরে টিটাগড়ের প্রেম নিবাসের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম ভোলা যাদব। জানা গিয়েছে ভোলা যাদবের ছেলের সঙ্গে স্কুলের সহপাঠীদের মধ্যে কিছু বচসা হয়। সে বিষয়ে কথা বলতে স্কুল চত্তরের যায় ভোলা যাদব। সে সময় বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় কিছু যুবকের সাথে। বচসা পৌঁছায় হাতাহাতিতে, এরপরেই ভোলা যাদবকে লক্ষ্য করে গুলি করে তারা। গুলি লাগে ভোলা যাদবের ডান হাতে। গুরুতর আহত অবস্থায় ভোলা যাদবকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন ভোলা যাদব। এরপর থেকেই এলাকা থমথম মোতায়েন রয়েছে রহড়া থানার পুলিশ বাহিনী।

আরও পড়ুন- SSC-র নিয়োগ নিয়ে তদন্ত: একনজরে কী কী সম্পত্তির হদিশ পেল ইডি

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...