Friday, April 24, 2026

Corona Update: বাড়ল অ্যাকটিভ কেস, চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা পরিসংখ্যান

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে এতটুকু কমে নি উদ্বেগ। পরপর তিন দিন করোনা আক্রান্ত ছিল ২০ হাজারের উপরে। তবে এদিন আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডি না ছাড়ালেও সক্রিয় রোগীর সংখ্যা (Active case) ঘিরে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের (central health ministry) বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৩৫৭।

করোনা ভাইরাস নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৭৩ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৪৯ হাজার ৭৭৮ জন। দেশের যে রাজ্যগুলিতে করোনা পরিসংখ্যান সবচেয়ে উদ্বেগজনক তার মধ্যে রয়েছে প্রথমেই রয়েছে কেরল, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তারপর তামিলনাড়ু এবং দিল্লি।দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৭৬। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে এখনও পর্যন্ত মোট ২০৪ কোটি ২৫ লক্ষেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।


Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...