Thursday, June 4, 2026

গরুর গাড়িতে চেপে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল মদন মিত্রের

Date:

Share post:

ক্রমাগত বাড়ছে রান্নার গ্যাসের দাম। হাজার পেরিয়ে ১১০০-র দোরগোড়ায় পৌঁছে গিয়েছে গ্যাসের দাম। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও মুড়ির ওপর জিএসটি বসানোর প্রতিবাদে পথে নামলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। গরুর গাড়িতে চেপে অভিনব মিছিল করলেন তিনি। সঙ্গে ছিলেন বহু তৃণমূল সমর্থক। প্রতিবাদ মিছিল থেকে সেখান থেকেই বিজেপি-সিপিএমকে সামাজিক বয়কটের হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক।

রবিবার কামারহাটি থেকে মিছিল শুরু করেন মদন মিত্র। অভিনব সেই মিছিলে গরুর গাড়িতে ছিল রান্নার গ্যাসের সিলিন্ডারের কাটআউট। সঙ্গে মুড়ি নিয়েও প্রতিবাদ জানান তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিল থেকে বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। ডানলপে গিয়ে শেষ হয় ওই প্রতিবাদ মিছিল।

মিছিলের পর মদন মিত্র বলেন, “রান্নাঘরে আগুন। সিপিএম-বিজেপি সাগর দত্তে ঢুকে অসভ্যতা করছে। ডান্ডা হাতে ঘুরছে। অত্যাচার করছে, এসব মেনে নেওয়া হবে না। তবে আজকের মিছিল মূল্যবৃদ্ধি, জিএসটির প্রতিবাদে। এরপরই সিপিএম-বিজেপিকে সামাজিক বয়কটের হুঁশিয়ারি দেন মদন। বলেন, “মানুষ ওদের সামাজিকভাবে বয়কট করবে। দোকানে গেলে জিনিস দেবে না। বলবে বাড়ির বাচ্চাদের পাঠান। বাসে উঠতে দেবে না।” মদন মিত্রের এই মন্তব্যে স্বাভাবিকভাবে দানা বেঁধেছে বিতর্ক।

আরও পড়ুন- সোমবারে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...