Friday, June 26, 2026

সোমবারে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় (Parth Chatterjee)। তারপরেই তাঁকে মন্ত্রিত্ব থেকে অব্যহতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত, পার্থর হাতে থাকা সব দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে (Nabanna) ফের মন্ত্রিসভার বিশেষ বৈঠক। সেখানেই দফতর বদল নিয়ে তুমুল জল্পনা রাজনৈতিক মহলে।

কামরাজ-মডেলের মতো সব মন্ত্রীকেই পদত্যাগ করিয়ে কী নতুন মন্ত্রিসভা গঠন হবে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই সম্ভাবনা প্রায় নেই। তবে, বেশ কয়েকজন নতুন মুখ দেখা যেতে পারে এবার। সূত্রের খবর, মন্ত্রিসভায় আনা হতে পারে বাবুল সুপ্রিয়কে। আনা হতে পারে বর্ষীয়ান তৃণমূল বিধায়ক তাপস রায়কে। পার্থর হাতে থাকা পরিষদীয় দফতর যেতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক নেতা তাপস রায়ের কাছে। তবে, এখন মুখ্যমন্ত্রী নিজের হাতে কোনও দফতর রাখবেন কি না সেটা নিয়ে চর্চা চলছে।

সূত্রের খবর, খারাপ পারফরম্যান্সের জন্য মন্ত্রিসভা থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন। পুরনো এবং বেশ কিছু নতুন মুখ নিয়ে মন্ত্রিসভা হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- একই দেহে এইচআইভি- ক্যানসার! মারণ রোগ থেকে বেঁচে উঠলেন ৬৬ বছরের প্রৌঢ়

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...