Wednesday, June 24, 2026

লাদেন-চার্লস যোগ! ওসামার ভাইদের থেকে বড় অনুদান নিয়েছে চার্লসের সংস্থা

Date:

Share post:

এবার শিরোনামে লাদেন! ওসামা বিন লাদেনের আত্মীয়র অর্থ দান। সেই দান আবার গ্রহণ করেছেন স্বয়ং যুবরাজ চার্লস (Prince Charles)! এমন খবর প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করেছে যুবরাজের নামাঙ্কিত তহবিলকে তদন্তের আওতায় আনার। যা নিয়ে বেজায় অস্বস্তিতে ব্রিটিশ রাজপরিবার (British Royal Family)।

জানা গিয়েছে ২০১৩-র ৩০ অক্টোবর, লন্ডনের ক্ল্যারেন্স হাউজে প্রিন্স চার্লসের সঙ্গে দেখা হয়েছিল লাদেন পরিবারের সদস্য তথা সম্পর্কে ওসামার ভাই বকর বিন লাদেনের। সেখানেই তাঁর দাতব্য প্রতিষ্ঠান, ‘প্রিন্স অব ওয়েলস চ্যারিটেবল ফান্ডে’ অনুদান দিতে চেয়ে ইচ্ছাপ্রকাশ করেন বকর। এরপর ২০১৩ সালে লন্ডনে ১০ লাখ মার্কিন ডলারের এই লেনদেন হয়। এমন খবর প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুদান নেওয়ার ক্ষেত্রে প্রিন্সের উপদেষ্টারা বারণ করলেও, অর্থ নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখা হয়েছিল বলেই জানিয়েছেন পিডব্লুসিএফ চেয়ারম্যান ইয়ান চেশিয়ার। ওই পরিবার বা সদস্যদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন- অনলাইন জুয়া, নেশা, রূপচর্চা, বিদেশ ভ্রমণ: ফূর্তিতে দেদার টাকা ওড়াতেন অর্পিতা !

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...