Friday, June 5, 2026

পৃথিবীর গতি বাড়ছে, ছোট হয়ে আসছে দিন!

Date:

Share post:

পৃথিবী নিজের কক্ষপথে লাট্টুর মত ঘুরছে। তাতেই হচ্ছে দিনরাত। কিন্তু সম্প্রতি এই দিনরাতের হিসেব গুলিয়ে যাচ্ছে বিজ্ঞানীদের! প্রশ্ন উঠছে কীভাবে?

আরও পড়ুন:ব্যক্তিত্বকে সম্পদ করে কীভাবে সাফল্য পাবেন ? পথ দেখালো PAGEANTS 2023

সম্প্রতি দেখা গিয়েছে, গতি বেড়েছে পৃথিবীর। তাই নিজের অক্ষের চারপাশে একবার প্রদক্ষিণ করতে সময় লাগছে ২৪ ঘণ্টারও কম। সুতরাং স্বাভাবিকভাবেই রেকর্ড ভেঙে দিনের দৈর্ঘ্য অনেক কমে এসেছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। গত ২৯ জুলাই ক্ষুদ্রতম দিনের সব রেকর্ড ভেঙে গেছে। সেদিন দিনের দৈর্ঘ্য হয়েছে সবচেয়ে কম। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী, ২০২২ সালের ২৯ জুলাই পৃথিবীতে ২৪ ঘণ্টা সম্পন্ন হতে কয়েক মিলি সেকেন্ড বাকি ছিল। ১.৫৯ মিলিসেকেন্ড কমেই ২৯ জুলাই দিনটি সম্পন্ন হয়। আর এই ঘটনায় অতীতের সব রেকর্ড ভেঙে নতুন করে ‘ক্ষুদ্রতম দিন’ এর রেকর্ড গড়তে চলেছে এই দিনটি।

‘ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম’ এর মতে সম্প্রতি একটু বেশি গতিতে ঘুরছে পৃথিবী। এখনও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে ছোট দিনের নিরিখে ২৮ টি দিনের উল্লেখ রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ধীরে ধীরে পৃথিবীর নিজের চারিদিকে ঘোরার গতিকে প্রভাবিত করছে চাঁদ। শুধু যে ২০২২ সালের ২৯ জুলাই এমনটা হয়েছে তা নয়। এর আগে ২০২০ সালের ১৯ জুলাইও এমনই ঘটনা ঘটেছে। তবে এরপর ২০২১ সালে পৃথিবী ফের নিজের চেনা গতিতেই প্রদক্ষিণ করেছে।তবে ২০২২ সালের ২৯ জুলাই তা আরও তাড়াতাড়ি  কিন্তু কেন এই বদল?

বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে দূষণের জেরে গলছে হিমবাহ। আর এই কারণেই এই পরিস্থিতি। যদিও এখনও এর কারণ অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...