Monday, May 25, 2026

SSC-র বিক্ষোভের আঁচ পড়তে পারে নবান্ন চত্বরে, হাওড়া পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর

Date:

Share post:

এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের বিক্ষোভের আঁচ পড়তে পারে নবান্ন (Nabanna) চত্বরে। হাওড়া পুলিশকে (Howrah Police) আগাম সতর্ক করল রাজ্য গোয়েন্দা দফতর। সোমবার, বিধাননগরে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের স্মারকলিপি (Deputation) জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। তারপরেই বিক্ষোভকারীরা নবান্নে গিয়ে বিক্ষোভ দেখাতে পারেন। এই বিষয় নিয়ে হাওড়া জেলা পুলিশকে সতর্ক করল গোয়েন্দা দফতর। ইতিমধ্যে হাওড়া পুলিশ কমিশনারকে (Police Commissioner) ঘটনার কথা জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে ধর্নায় বসেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। পরে পুলিশ নিয়ে অশান্তি আটকায়। এর আগে একাধিকবার বিভিন্ন ইস্যুতে ঘোষিত কর্মসূচি ছাড়াই নবান্ন চত্বরে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেছে। যার জেরে সমস্যার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। আচমকা বিক্ষোভ প্রদর্শনের জেরে বিপাকে পড়েছে হাওড়া পুলিশও। আর সেই কারণে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। আগেভাগেই হাওড়া পুলিশকে সতর্ক করল রাজ্য গোয়েন্দা দফতর।


 

Related articles

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...