Thursday, May 14, 2026

বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে CID

Date:

Share post:

সদস্যের CID দল। এই টিমে রয়েছেন এক মহিলা আধিকারিকও। সম্প্রতি, কল্যাণী এইমসে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রীর বিরুদ্ধে। আজ, সোমবার CID আধিকারিকরা দুপুর ১টা নাগাদ বিধায়কের বাড়িতে পৌঁছন। নিয়োগের ব্যাপারে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করছেন বলেই জানা যাচ্ছে। বিধায়কের আইনজীবীও সেখানে উপস্থিত রয়েছেন। এদিন জিজ্ঞাসাবাদের পুরো পর্বটি ভিডিওগ্রাফি করা হবে বলেও জানা গিয়েছে CID সূত্রে।

অভিযোগ, বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তাঁর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নিজের মেয়ে মৈত্রীকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতিতে বিজেপির দুই সাংসদ সুভাষ সরকার, জগন্নাথ সরকার, দুই বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বঙ্কিম ঘোষ-সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ। যা নিয়ে কল্যাণী থানায় FIR দায়েরও হয়েছে। চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষ বর্তমানে এইমসে চাকরি করছেন। ইতিমধ্যে বঙ্কিম ঘোষের বাড়িতে গিয়েও অনুসূয়া ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছে সিডি. এই দুর্নীতির অভিযোগ বিজেপির একটি অংশের তরফেই করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত ১৫ জুলাই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে এসেছিল CID. সেই সময় তাঁরা দীর্ঘ আড়াই ঘণ্টা বিধায়কের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও করেছিলেন।


Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...