Thursday, May 14, 2026

এমন কাজ করবেন না যাতে মন্ত্রিসভার অসম্মান হয়: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। তাঁকে ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে অপসারিত করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চান না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা হয়েছে। এরপরেই পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করা হয়েছে। এদিন, মন্ত্রিসভার বৈঠকে, এই রাজ্যের মন্ত্রীদের প্রতি কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, ‘‘এমন কাজ করবেন না যাতে মন্ত্রিসভার অসম্মান হয়। দলের অসম্মান হয়।‘’

আরও পড়ুন- পাঠার মাংস খেতে চাইছেন পার্থ! ২পিস চিকেনে “আবদার” মেটালো ইডি
একই সঙ্গে এদিন মমতা বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল হবে।

 

 

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...