Sunday, June 28, 2026

লালবাতির ব্যবহারে আইন ভাঙলে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য, অনুব্রত মামলায় জিজ্ঞাসা হাইকোর্টের

Date:

Share post:

লালবাতির ব্যবহার নিয়ে আইন ভাঙলে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য,জানতে চাইল হাইকোর্ট। মাত্র ৫০০ টাকা জরিমানা করলেই কি অপরাধ করে পার পাওয়া যায় ? লালবাতির ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন তোলে৷
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতির ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি৷ এদিন তিনি বলেন, ‘রাজ্যের রিপোর্টে কারা লালবাতি ব্যবহার করতে পারে তা কিছুই পরিষ্কার করে লেখা নেই৷’ এদিন রাজ্যের আইনজীবী অর্নিবাণ রায় জানান, অনুব্রত গাড়ি থেকে ইতিমধ্যেই লালবাতি খুলে দিয়েছেন৷

আরও পড়ুন- নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন সলমন
গরু পাচার মামলায় সম্প্রতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ যেদিন তাঁকে ডাকা হয়, সেদিনই এসএসকেএমে ভর্তি হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ হাসপাতালে যে গাড়ি থেকে তিনি নেমেছিলেন সেই গাড়ির মাথায় লাগানো ছিল লালবাতি৷সরকারি পদাধিকারী না হয়েও অনুব্রতর গাড়িতে লালবাতি লাগানো নিয়ে অনেকেই আপত্তি তোলেন৷ পরে হাইকোর্টে দায়ের হয় মামলা৷
মামলাকারী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, অনুব্রত মণ্ডল লালবাতি লাগানো গাড়িতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন৷ অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়া উচিত বলে দাবি করেন তিনি৷এরপরই বিচারপতি বেশ কিছু প্রশ্ন উথ্থাপন করেন। তিনি জানতে চান, লালবাতি গাড়ি ব্যবহার করা নিয়ে রাজ্যের কী আইন রয়েছে? জেলা সভাপতি কি লালবাতি গাড়ি ব্যবহার করতে পারেন?

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...