Sunday, June 28, 2026

পাঠার মাংস খেতে চাইছেন পার্থ! ২পিস চিকেনে “আবদার” মেটালো ইডি

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু ইডির খাবার তাঁদের মুখে রুচছে না বলেই জানা যাচ্ছে। একটু মুখরোচক খাবারের স্বাদ নিতে চাইছেন পার্থবাবু। তিনি নাকি রবিবার দুপুরের মেন্যুতে পাঠার মাংস খাওয়ার জন্য ‘আবদার’ করেন ইডির কাছে। ইডি আধিকারিকরা অবশ্য পার্থর কথায় আমল দেননি। বরং, চিকিৎসকদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে ইডি। ডায়েট চার্ট মেনেই দু’বেলা খাবার দেওয়া হচ্ছে। তাই পার্থর পাঠার মাংসের আবদার ২পিস চিকেন স্ট্রু’তে মেটানো হয়েছে।

আরও পড়ুন- নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন সলমন

সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে পার্থর খাওয়া-দাওয়া নিয়ে খুব সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইডি সূত্রে খবর, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে সুগার ফ্রি লিকার চা এবং দু’টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। ব্রেকফার্স্ট-এ দেওয়া হচ্ছে ওটসের খিচুড়ি। ঘন্টাখানেক পর দু’রকমের ফল। দুপুরের মেন্যুতে ভাত, ডাল, ২পিস মুরগির মাংসের মশলা ছাড়া পাতলা ঝোল। দুপুরে খাবার পর মুস্বাম্বির জুস। বিকেলে আবার তেলেভাজার আবদার করছেন পার্থ। কিন্তু বদলে মিলছে মুড়ি দু’টি করে বিস্কুট। রাতে দেওয়া হচ্ছে একেবারে মেপে রুটি-সবজি। এবং পুরোটাই চিকিৎসকদের পরামর্শ মতো।

অন্যদিকে, পার্থ বান্ধবী।অর্পিতা মুখোপাধ্যায় ড্রাই ফ্রুটস এবং ব্ল্যাক কফির জন্য আবদার করলেও কান দেয়নি ইডি। তাঁকেও চিকিৎসকদের পরামর্শ মতো ডায়েট দেওয়া হচ্ছে দু’বেলা। পার্থ-অর্পিতা দু’জনকেই কখনও কখনও ORS জল দেওয়া হচ্ছে। খাওয়া-দাওয়ার পর্বটিও ভিডিওগ্রাফি করে রাখছে ইডি।

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...