Friday, June 26, 2026

নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন সলমন

Date:

Share post:

প্রাণনাশের হুমকি পেয়েছেন। তাই নিরাপত্তার কারণে নিজের কাছে বন্দুক রাখার অনুমতি চেয়েছিলেন সলমন খান। সম্প্রতিই সেই অনুমতি দেওয়া হয়েছে তাঁকে।

আরও পড়ুন:স্বস্তি দিয়ে কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

সোমবার মুম্বই পুলিশ জানিয়েছে, গত মে মাসে পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পর সলমনের কাছেও হুমকি চিঠি আসে। তারপর এক মাস আগেই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সলমন।আগ্নেয়াস্ত্রর অনুমোদন পাওয়ার জন্য বাধ্যতামূলক নথি ও সলমনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

সলমনকে যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তা পুলিশকে জানিয়েছিলেন অভিনেতা নিজে এবং তাঁর পরিবার। সলমনের বাবা সেলিম খান জুন মাসে একটি হুমকি চিঠিও খুঁজে পান তাঁদের বাড়ির চত্বরে। চিঠিটি রাখা ছিল একটি বেঞ্চে, যেখানে রোজ জগিং করে এসে বিশ্রাম নেন অভিনেতা। এর পরেই গত মাসে অর্থাৎ জুলাইয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে সলমন আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চান বলে খবর।

জুলাইয়ের শেষে মুম্বই পুলিশের সদর দফতরে গিয়েছিলেন সলমন। সেখানে তিনি মুম্বই পুলিশের শীর্ষ কর্তা বিবেক ফানসালকারের সঙ্গে দেখা করেন। নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে নিজের কাছে বন্দুক রাখার আর্জি জানিয়েছিলেন সলমন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...