Tuesday, April 28, 2026

রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগ, পুজোর আগেই প্রক্রিয়া শুরু হবে; জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Date:

Share post:

রাজ্যে বহুদিন ধরে অবরুদ্ধ নিয়োগ প্রক্রিয়া। একাধিক স্তরে রাজ্যে শিক্ষক নিয়োগ বাধাপ্রাপ্ত।নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের আইন এবং ধারার ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা ক্ষেত্রে যে ভয়াবহ দুর্নীতির চিত্র সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে সরকার আগামী দিনে অনেক সতর্ক হয়ে পদক্ষেপ করতে চায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোমবার বলেন, যাঁরা আন্দোলন করছেন, তাঁদের জন্য আইনি সহানুভূতি নিয়ে কাজ করতে হবে। কোনও বেআইনি কাজ হবে না।বেআইনি ভাবে কিছু করতে চাই না। আইনি সম্ভাবনা খতিয়ে দেখব। নতুন নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

উচ্চ প্রাথমিক, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে যে ২১ হাজার পদে আগামী দিনে নিয়োগ হবে, সেই ব্যাপারে আলোচনার জন্য এদিন মন্ত্রী শিক্ষা দফতরের অফিসার, স্কুল সার্ভিস কমিশন, মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আইনজীবীদেরও ডাকা হয়েছিল। পরে মন্ত্রী বলেন, সামনে যে ২১ হাজার পদে নিয়োগ আসছে, বৈঠকে মূলত তা নিয়েই আলোচনা হয়েছে। নতুন নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ধারা এবং আইনে ব্যাপক রদবদল করা হবে। তাঁর আশ্বাস, পুজোর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে।

শিক্ষা দফতরের প্রধান সচিবের দেওয়া হলফনামা অনুযায়ী,উচ্চ মাধ্যমিকে রয়েছে ৫,৫২৭টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিকে ১৩,৮৪২টি । এছাড়া সরকারি স্কুলে প্রধান শিক্ষকের জন্য ২,৩২৫টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২১ হাজার ৬৯৪টি। এছাড়া রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকে শূন্যপদ তিন হাজার ৯৩৬ টি। নিয়োগ প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ”নিয়োগের ক্ষেত্রে নিয়মের ব্যাপক পরিবর্তন হচ্ছে। সেই নিয়মগুলি আমরা আইনমন্ত্রীর কাছে পাঠাচ্ছি আমরা।” এদিন ব্রাত্য বসু বলেন, ৮ অগাস্ট বৈঠকের জন্য চিঠি দেবেন বলে জানিয়েছিলেন এসএসসি আন্দোলনকারীরা।এখনও চিঠি দেননি, নিশ্চয়ই দেবেন।

অন্যদিকে, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করেন এসএসসি আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। প্যানেলে থাকা চাকরিপ্রার্থীদের ১০০ শতাংশ নিয়োগ নিয়ে আশ্বস্ত করেন তৃণমূল সাংসদ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর আশ্বস্ত চাকরিপ্রার্থীরা।

 

 

Related articles

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...