Tuesday, March 17, 2026

পানীয় জলের নামে ‘বিষ পান’ করছেন দেশবাসী, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রের

Date:

Share post:

দেশজুড়ে জলসঙ্কট(Water Crisis) নিয়ে পূর্বাভাষ আগেই দেওয়া হয়েছিল কেন্দ্রের(Central) তরফে। এবার প্রকাশ্যে এল আরও চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে তা ভয় ধরানোর জন্য যথেষ্ট। রিপোর্টে দাবি করা হয়েছে অধিকাংশ দেশবাসী যে জল পান করছেন তা কার্যত বিষ(Poision)। রিপোর্টে জানানো হয়েছে, দেশের প্রায় সব রাজ্যের সব জেলাতে ভূগর্ভস্থ জলে পাওয়া গিয়েছে বিষাক্ত উপাদান।

কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের ২৫টি রাজ্যের ২০৯টি জেলায় ভূগর্ভস্থ জলে আর্সেনিকের পরিমাণ প্রতি লিটারে ০.০১ মিলিগ্রামের চেয়েও বেশি। পাশাপাশি ২৯টি রাজ্যের ৪৯১টি জেলায় ভূগর্ভস্থ জলে লোহার পরিমাণ প্রতি লিটারে ১ মিলিগ্রামের চেয়েও বেশি। একই ভাবে ভূগর্ভস্থ জলে ক্যাডমিয়ামের পরিমাণ প্রতি লিটারে ০.০৫ মিলিগ্রামের চেয়েও বেশি ১৬টি রাজ্যের ৬২টি জেলায়। প্রতি লিটারে ০.০৩ মিলিগ্রামের চেয়েও বেশি ইউরেনিয়াম রয়েছে ১৮টি রাজ্যের ১৫২টি জেলার ভূগর্ভস্থ জলে।

রিপোর্টে জানানো হয়েছে, দেশের ৮০ শতাংশ মানুষ পানীয় জলের জন্য ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। অথচ সেই জল বিষাক্ত হয়ে উঠেছে। শহরের চেয়ে এই সমস্যা আরও গুরুতর হয়ে উঠেছে গ্রামে। এখানকার মানুষ হ্যান্ড পাম্প, কুয়ো, নদী ও পুকুরের জলের উপর নির্ভরশীল আর জলের উৎসগুলি দূষিত হয়ে পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ায় জোর দেওয়ার কথা বলেছে কেন্দ্র।


spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...