Sunday, May 17, 2026

Kolkata: রাজভবনে আগামিকাল নতুন মন্ত্রীদের শপথ

Date:

Share post:

বুধবারই হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার নতুন মন্ত্রীদের শপথগ্রহণের সময় জানিয়ে আমন্ত্রণপত্র প্রকাশ করলেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)৷ বুধবার, বিকেল ৪টের সময় রাজভবনের থ্রোন রুমে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা নেই, তবে রদবদল হবে- সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, বিকেল চারটে ফের এই বিষয়ে জানানো হবে বলেও জানান তিনি। এবার শপথের সময় জানিয়ে গিলেন মুখ্যসচিব।

ওইদিন মুখ্যমন্ত্রী বলেন, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee), সাধন পাণ্ডের (Sadhan Pandey) মৃত্যুতে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। এর পাশাপাশি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। সেই কারণেই মন্ত্রিসভার রদবদল হবে। অনেকগুলি দফতর তাঁর হাতে চলে এসেছে। সেগুলি সবার মধ্যে ভাগ করে দিতে চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই জল্পনা করছিলেন কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা গঠিন হবে। কিন্তু তেমন কোনও পরিকল্পনা তাঁদের নেই বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার, ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলে বলেও জানান মমতা।


Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...