Tuesday, June 9, 2026

আন্দোলনকারীদের সঙ্গে আগেই কথা বলা উচিত ছিল কর্তৃপক্ষের: টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকের পরে মন্তব্য কুণালের

Date:

Share post:

আগেই আন্দোলনকারীদের কথা উচিত ছিল কর্তৃপক্ষের। ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণের সঙ্গে বৈঠকের পরে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। মঙ্গলবার, তাঁর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। বৈঠকের পরে চাকরিপ্রার্থীদের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কুণাল। আশ্বস্ত চাকরিপ্রার্থীরা।

দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন টেট (TET) উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন দেওয়া কথা বলা হয়েছে তাঁদের। ব্রাত্য বসুকে এই দলটির সঙ্গে সাতদিনের মধ্যে আলোচনায় বসার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ অগাস্ট বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।

এর আগেই মঙ্গলবার, কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে যান টেট উত্তীর্ণ আন্দোলনকারীরা। মিনিট ২০ বৈঠক হয়। কেন ওই চাকরি প্রার্থীদের কথা এতদিন শোনা হল না, সেই প্রশ্ন তোলেন কুণাল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও ক্ষুব্ধ কুণাল। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলা উচিত ছিল কর্তাদের বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা স্কুল শিক্ষা দফতরের: স্কুলে গড়া হবে ‘জয় হিন্দ’ বাহিনী

তৃণমূল মুখপাত্রের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, “প্রথমবার আমাদের কথা জানানোর জায়গা পেলাম।“ টেট উত্তীর্ণদের সমস্যার কথা নির্দিষ্ট জায়গার জানানোর আশ্বাস দেন কুণাল। রবিবার এসএসসির শারীরশিক্ষা-কর্মশিক্ষা পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তৃণমূলের রাজ্য সম্পাদক। চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

Related articles

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...