Friday, May 15, 2026

রাজ্য মন্ত্রিসভায় রদবদল, ৫ পূর্ণমন্ত্রী-সহ ৮ নতুন মুখ

Date:

Share post:

মন্ত্রিসভার রদবদল। বুধবার, রাজভবনে বিকেল চারটেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে ৯জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন (La Ganesan)। নতুনদের মধ্যে ৫জন পূর্ণমন্ত্রী। দুজন প্রতিমন্ত্রী। একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। একজন প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। আরও কাজ, আরও গতি। এই লক্ষ্যে অবিচল মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন ও সংগঠনের মধ্যে আরও গভীরভাবে সমন্বয় তৈরি করতেই এই রদবদল বলে মনে করা হচ্ছে।

একনজরে তালিকা-
পূর্ণ মন্ত্রী
• স্নেহাশিস চক্রবর্তী
• প্রদীপ মজুমদার
• পার্থ ভৌমিক
• বাবুল সুপ্রিয়
• উদয়ন গুহ

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
• বিপ্লব রায়চৌধুরী
• বীরবাহা হাঁসদা

প্রতিমন্ত্রী
• সত্যজিৎ বর্মন
• তাজমুল হোসেন

গত সোমবারই মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রিসভায় ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। নতুন ৮জনকে মন্ত্রিসভায় আনা হল। বীরবাহা হাঁসদাকে প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে অন্তত ৪জন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। এবার কে, কোন দফতর পাবেন সেটাই দেখার।

 

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...