Wednesday, May 27, 2026

আজ দিল্লি সফরে মমতা

Date:

Share post:

আজ বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লিতে পা দিয়েই তিনি দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন। এদিন বিকেল সাড়ে ৪টেয় সাংসদ সুখেন্দুশেখর রায়ের ৭ নং মহাদেব রোডের বাড়িতে সাংসদদের নিয়ে এই বৈঠক হবে । একবছর আগে এরকমই এক চা-চক্রের আয়োজন ছিল ৭ নং মহাদেব রোডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরে রয়েছে ঠাসা কর্মসূচি। এবারের দিল্লি সফরের অন্যতম উদ্দেশ্য হল নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া।

আরও পড়ুন:মানুষের উন্নয়নই অগ্রাধিকার: মন্ত্রিসভার রদবদলের পর অভিনন্দন জানিয়ে বার্তা অভিষেকের

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলে একবার অন্তত সংসদের সেন্ট্রাল হলে যান। এখন সংসদের বাদল অধিবেশন চলছে। ফলে এবারও সে সম্ভাবনা প্রবল। রাজ্যের পাওনা-গণ্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও মুখ্যমন্ত্রী দেখা করবেন। নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও রয়েছে অনান্য কর্মসূচি। জিএসটি, মূল্যবৃদ্ধি-সহ একগুচ্ছ ইস্যুতে গতও কয়েকদিন ধরেই সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে টানা ধরনা চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে।

Related articles

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি...

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...