Sunday, May 10, 2026

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন উদয় উমেশ ললিত

Date:

Share post:

অবসরের আগে নিজের উত্তরসূরি বেছে নিলেন প্রধান বিচারপতি এনভি রামানা। এই গুরুদায়িত্ব তিনি তুলে দিচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিতের কাঁধে। আগামি ২৭ অগাস্ট দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন উদয় উমেশ ললিত।

আগামী ২৬ অগাস্ট শেষ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতি এনভি রামানার মেয়াদ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে রামানার কাছে তাঁর উত্তরাধিকারী কে হবেন তা জানতে চাওয়া হয়। এরপরই বৃহস্পতিবার ললিতের নাম প্রস্তাব করেন প্রধান বিচারপতি। ললিত এই পদে তিন মাস থাকবেন। সাধারণত, সবচেয়ে বর্ষীয়ান যিনি বিচারপতি থাকেন, তিনিই প্রধান বিচারপতি হন। সেই হিসেবেও ললিতেরই রামানার স্থলাভিষিক্ত হওয়ার কথা। সেইমতো বৃহস্পতিবার ললিতের হাতে চিঠির প্রতিলিপি তুলে দেন প্রধান বিচারপতি এনভি রামানা।

উল্লেখ্য, ১৯৮৩ সালের জুন মাসে আইনজীবীর কাজ শুরু করেন ললিত। ১৯৮৫ সালের ডিসেম্বর পর্যন্ত বম্বে হাই কোর্টে প্র্যাকটিস করার পরে দিল্লি হাই কোর্টের সঙ্গে যুক্ত হন। ২০০৪ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন এবং ২০১৪ সালের ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। একইসঙ্গে জানিয়ে রাখি, বিচারপতি এসএম সিকরির পরে ললিত দ্বিতীয় বিচারপতি যিনি সরাসরি বার থেকে প্রধান বিচারপতি হবেন। এর আগে সিকরি ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সময়কালে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছিলেন।


Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...