Thursday, May 14, 2026

রাম-বামের বিক্ষোভে জেরবার, অব্যহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

Date:

Share post:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati University) অচলাবস্থা তৈরির চেষ্টা বাম এবং সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ ছাত্র সংগঠনের। বাধ্য হয়ে সরে যেতে চাইছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী (Sabyasachi Basu Roy Chowdhury)। চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে (CM)। বারবার বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা, কারণে -অকারণে উপাচার্যকে আক্রমণ করা হচ্ছে। এবার এই সব কিছু থেকে অব্যহতি চাইলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice Chancellor) সব্যসাচী বসু রায়চৌধুরী। তিনি অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ এবং বেশকিছু শিক্ষাকর্মী সঙ্গত কারণ ছাড়াই উপাচার্যকে টার্গেট করে বিক্ষোভ দেখাচ্ছেন। আর তার জেরে কাজ করতে সমস্যা হচ্ছে বলে দাবি তাঁর। সেই কারণে উপাচার্য পদ থেকে অব্যহতি চেয়ে এবার তিনি চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

তাঁর সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন যে গত কয়েক মাস ধরেই বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা তৈরির একটা প্রচেষ্টা চলছে। একদল ছাত্র এবং কিছু শিক্ষাকর্মী উপাচার্যের ঘরে বারবার বিক্ষোভ দেখাচ্ছেন কোনও সঙ্গত কারণ ছাড়াই। যেটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে মত তাঁর। গত ১০ জুন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন সব্যসাচী বসু রায়চৌধুরী। এরপর গত ১৮ জুলাইও একই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও বিষয়টি জানিয়েছেন বলে জানান সব্যসাচী বসু রায়চৌধুরী। অন্যদিকে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো পড়ুয়ারা বাম এবং সঙ্ঘ পরিবার ঘনিষ্ঠ। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এই দুই সংগঠন।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...